৮ই মার্চ ২০২৬, বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 'অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক'—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে নারীর অর্জন, অবদান এবং সমতার বিষয়টি তুলে ধরা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য: আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি ॥ আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলামী যুব মজলিস উপজেলা ও পৌর শাখার আয়োজনে ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) শহরতলীর জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন প্রাকৃতিক পরিবেশে চা-বাগান ও লেকপাড়ে অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মো. এহসানুল হক। যুব মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মুস্তাকিম আল মুনতাজের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদিকুর রহমানের সঞ্চালনায় ইফতারে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের
রাজধানীর সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের জিডিএম সদস্য আফরোজা খানম (রিতা) বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–এর মন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রফেসর হারুনুর রশিদ নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার হায়দার আহমেদ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের আজীবন সদস্য পদ লাভ করেছেন বরিশালের কৃতি সন্তান, তরুণ রাজনীতিবিদ ও সমাজকর্মী মো. মেহেরাব হোসেন অভি। সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় তাকে এ সম্মানজনক সদস্যপদ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিষ্ঠানটি হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। মেহেরাব হোসেন অভি সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে রাজনীতিতে যুক্ত হন এবং একই সঙ্গে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে মরহুম নিরব হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন দলের বরিশাল বিভাগীয় নেতৃবৃন্দ। একই সঙ্গে জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের চিকিৎসার সার্বিক দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। প্রসঙ্গত, সদ্য প্রয়াত গণতন্ত্রের মা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে ইন্তেকাল করেন বরিশালের নিরব হোসেন। তিনি জুলাই আন্দোলনে আহত তাহসিন
আমার এসএসসি, রেজিঃ নং-629362/2002, রোল নং-431186 এইচএসসি রেজিঃ নং-852173/2004, রোল নং-574507, অনার্স রেজিঃ নং-387104/2006-2007, রোল নং-766427, মাস্টার্স রেজিঃ নং-0807730/2010-11, রোল নং-1178222 এর মূল সার্টিফিকেট হারিয়ে গিয়েছে। গুলশান থানার জিডি নম্বর ৬৮৪, তারখি: ০৯/১২/২৫ইং। নিবেদক রাবেয়া সানজিদা লুনা পিতা: আব্দুস সালাম, মাতা: সেলিনা আক্তার স্থায়ী ঠিকানা: পাউসার, গ্রাম-পাউসার, ইউনিয়ন/ওয়ার্ড -শেখরনগর। থানা সিরাজদিখান, জেলা মুন্সিগঞ্জ ও মোবাইল নং-০১৭০৬৮৪০৯৫৫।.
জগন্নাথ বিশ্ববিদ্যালয় একাউন্টিং ডিপার্টমেন্ট (৯৩–৯৪ ব্যাচ) অ্যাসোসিয়েশন—জুয়াডা’র ২০২৫–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারস্থ রেইনি রুফ টপে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ব্যাচের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনস্থলে এসে এক হৃদ্যতাপূর্ণ মিলনমেলা তৈরি করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আখলাখ আহম্মেদ। কমিশনে সদস্য সচিব ছিলেন
‘হাত ধোয়ার নায়ক হোন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে "বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫" উপলক্ষে সারাদেশে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিগণ দিবস উদযাপনে অংশগ্রহণ করেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য: আবুমুছা স্বপন, ধামইরহাট ॥ নওগাঁর ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশন ও ওয়ার্ল্ড
বাংলাদেশ সরকার অনুমোদিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভঃ রেজিঃ নং এস-১০২৮/৯৮) মৌলভীবাজার জেলা শাখা। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে শহরের স্থানীয় মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)। লিখিত বক্তব্যে তিনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাই
বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়ে শিশু ও সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। মঙ্গলবার এক শোকবার্তায় সংগঠনের আহ্বায়ক প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সদস্য সচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বিএসপিপি নেতৃদ্বয় বলেন, “উত্তরার
গত ১৭ জুলাই বৃহস্পতিবার বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় আমার (কাবেরী জাহান) ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমার স্বামী হাতেনাতে ধরেছেন বলে যাহা বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচার করা হয়েছে যা পুরোপুরি মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত। উক্ত সংবাদে বলা হয়েছে যে, আমি এসআই মাহবুব হোসেনকে নিয়ে পরকীয়া করছি, তা হাতেনাতে ধরেছে এবং আমার স্বামীর বন্ধুদের
“আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা মহান ‘মে দিবস’ হিসেবে সর্বাধিক পরিচিত, আজকের এই দিনে আমি দেশে-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষ, যারা নিজের জীবন বাজি রেখে জীবিকার জন্য, পরিবারের জন্য, সমাজের সর্বোপরি দেশের উন্নয়নের জন্য কর্মে নিয়োজিত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী সালাম। ১৮৮৬ সালের মে মাসে ৮ ঘন্টা কর্মদিবসসহ শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে অ্যামেরিকার শিকাগো শহরে
গাজীপুরের টঙ্গীর রূপবানের টেক এলাকায় একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে এক ভাই ও এক বোনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে, যা এলাকাজুড়ে চরম আতঙ্ক ও শোকের ছায়া ফেলেছে। নিহত দুই শিশু হলো মালিহা (৬) ও আব্দুল্লাহ (৪)। তারা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার সন্তান। পরিবারটি দীর্ঘদিন ধরে টঙ্গীর
গাজীপুরের শ্রীপুরে ক্যাসিনো ব্যবসার মূল হোতা মোশারফ হোসেনকে আটক করেছে পুলিশ। তাকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (১৩ এপ্রিল) রাত ৯টার দিকে গাজীপুর সদর থানা ও শ্রীপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মোশারফসহ ৭ জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফের মেয়ের জামাই মো. মোশারফ দীর্ঘদিন ধরে
৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রোববার (২৩ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় এটিই প্রথম কোন মামলার তদন্ত সম্পন্ন হলো। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গত ২৪
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বাংলাদেশ কোনো আলোচনা করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার (১৫ মার্চ) মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই অবস্থান